সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Featured Post

 বলছে লোকে কত কথায় যে বলে বলুক মাঝ রাতে রোজ দিচ্ছে টোকা ভুলতে চাওয়া সুখ । ধরতে গেলেই যাচ্ছে সড়ে আলগা মুঠো রাঁচ ছুটতে গেলেই ফুটছে পায়ে আয়না ভাঙা কাঁচ ।  ):
সাম্প্রতিক পোস্টগুলি
 এ শহরে সবাই ভালো থাকার সংগ্রামে ব্যস্ত! কেউ বা দুঃখে কাতর! কেউ বা অতি মায়াতে বিভোর! কেউ বা সুযোগ সন্ধানী সুখের জন্য! এ শহরে  সবাই দক্ষ অভিনেতা বা অভিনেত্রী! এসবের ভিতরে রয়েছে,প্রতিটা মানুষের হাহাকার,কষ্ট,কিংবা যন্তনা! সবাই যার যার মত অভিনয় করেই যাচ্ছে, তাদের জীবনের সাথে,তাদের ব্যস্তময় শহরে! পরিবার,আপনজন,প্রিয়জন কিংবা ভালোবাসার মানুষগুলোর সাথে! প্রয়োজনের সংগ্রামে ভালো থাকায়, অথবা অতি ভালো রাখার উদ্দেশ্যে!

সম্পর্কের বিস্ময়!!!

যে কাচেঁর গ্লাসটা ভাঙ্গলো, তার হাত কাটঁলো না!!! অথচ যে ভাঙ্গা কাচঁ গুলো জোড়া দিতে চেয়েছিলো, তার হাত ক্ষতবিক্ষত!!!

ব্যক্তিত্বের অধঃপতন

আপনার ব্যক্তিত্বের অধঃপতন কখন হয় জানেন??? যখন  আপনি কতটা কষ্ট পাবেন সেটা আপনি না, ঠিক করে দিচ্ছে অন্য কেউ।

ডিপ্রেশনে

ডি প্রেশনে ভুগতে থাকা মানুষগুলো একসময় চিৎকার করে সবাইকে জানাতে চায় যে সে কোথাও একটা আটকে আছে। তার খুব কষ্ট হচ্ছে।  যখন কেউ পাত্তা দেয়না, আসতে আসতে সেই মানুষটা নিজেকে গুটিয়ে নেয়। একসময় সে আর তার কথাগুলো কাউকে বলে না। ওই অন্ধকার ঘরটাতে নিজের একটা ছোট্ট সংসার তৈরি করে নেয়। একজনের জীবন অন্ধকারে ডুবে যাচ্ছে, এটা দেখার পরও সার্থপর মানুষ গুলো সেটারই ফায়দা তুলতে চায়। দুর্বলতার সুযোগ নেয়।  যন্ত্রনা পাচ্ছেন দেখে আরো ভেঙ্গে দিয়ে যায়।